জীবননগরের গাজী জাহিদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই

আপলোড তারিখঃ 2025-02-14 ইং
জীবননগরের গাজী জাহিদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই ছবির ক্যাপশন:


জীবননগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর পশ্চিমপাড়ার গাজী জাহিদ হাসানের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জীবননগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে গাজী জাহিদ বর্তমানে কোনো পর্যায়ের কোনো দায়িত্বে নেই। তার সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার কোনো ধরনের কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। এছাড়া দলের সকল নেতা-কর্মী, স্থানীয় সম্মানিত এলাকাবাসী ও প্রশাসনকে অবহিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গাজী জাহিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)