জীবননগরের দোয়ারপাড়ায় জমি ও ঘর ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
জীবননগরের দোয়ারপাড়ায় জমি ও ঘর ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড দোয়ারপাড়া গ্রামের সরকারী খাস জমির উপর নির্মিত ঘর ও জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দোয়ারপাড়া গ্রামের শাহাজাহানের স্ত্রী নুরজাহান খাতুন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নুরজাহান খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, আমি দোয়ারপাড়া মহল্লার সরকারী খাস জমিতে বসবাসকারী একজন হতদরিদ্র মহিলা। আমি প্রায় ৩০ বছর যাবৎ ঐ জমিতে আধাপাকা দুটি ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছি। বর্তমান আমি এক খন্ড জমি ক্রয় করে অন্যত্র বসবাস করার ইচ্ছায় ওই খাস জমির উপর নির্মিত যাবতীয় স্থাপনা বিক্রয় করিবার সহরত দিলে বিবাদী রুহুল আমিন, ফজলু মন্ডলের হাতে বায়নানামা স্বরুপ ত্রিশ হাজার টাকা প্রদান করে খরিদ করিবার প্রস্তাব দেন। আমি তার প্রস্তাব প্রত্যাখান করে তাদের টাকা ফেরত দিই এবং আজিবার রহমানের সহিত একটি চুক্তি করে ৩ শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত করে ১ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি করি। এ সংবাদে পূর্বে ষড়যন্ত্রের জের হিসাবে রুহুল আমিন আমার বাড়ি নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাকে মারধর করেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)