ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলামকে পুনর্বহাল করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ৯ আগস্ট ২০২৪ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল। তবে সার্বিক বিষয় বিবেচনা করে গতকাল পুনর্বহাল করা হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুলকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
