ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা—২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা কেবল দুনিয়ার মোহে কিংবা রাষ্ট্রক্ষমতার জন্য কাজ করি না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সামনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তাই ভোটারদের মূল্যায়নে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নুর হুসাইন মোহাম্মদ টিপু, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবেদ উল্লাহ টিটন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আবু হানিফা, ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক আজিজুল হক, ইউনিয়ন শ্রম বিভাগের সভাপতি ডা. মো. ইউনুস আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আমির ডা. আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সম্মেলনে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক আজিজুল হক।
