দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2025-02-13 ইং
দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছবির ক্যাপশন:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এই পুরস্কার বিতরণ, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম যেদিন মেলা উদ্বোধন করেছি, সে দিনই আমি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেছি এখানে নতুন কিছু কৃষি প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। যেমন বিভিন্ন শাকসবজির কোকোপিট নামক টেরেতে চারা উৎপাদন করা হচ্ছে। যেটা বেশ নান্দনিক এবং কৃষকের জন্য সাশ্রয়। এভাবেই আমাদের প্রত্যেকটি কৃষককে চারা উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ বীজ থেকে চারা হয়। বীজ এবং চারা যদি সুস্থ না হয়, সেই ফসল কখনোই ভালো ফলন বয়ে আনতে পারে না। আরও একটা প্রযুক্তি হচ্ছে শাক—সবজি হারভেস্ট করার পরে কৃষকরা বাজারে বিক্রয় না করতে পারলে সেটা সংরক্ষণ করার জন্য প্রাকৃতিকভাবে যে কুলিং সিস্টেম প্রযুক্তি করা হয়েছে, এটা একটা উত্তম পন্থা এই পন্থা অবলম্বন করে কৃষকরা অবশ্যই উপকার পাবে এবং তাদের শাক—সবজি বেশ কয়েকদিন তরতাজাভাবে সংরক্ষণ করতে পারবে। সুতরাং আমাদের সকলকে প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন বাড়াতে হবে তাহলেই আমাদের কৃষক স্বাবলম্বী হবে দেশ স্বাবলম্বী হবে এবং অর্থনীতির থাকা সচল থাকবে।’
কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলায় উদ্যোক্তা ক্যাটাগরিতে চারজনকে এবং মেলায় উন্নতমানের কৃষি পণ্য সরবরাহকারী প্রতিটি কৃষককে পুরস্কৃত করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উস্তাদ আক্কাস আলীর পরিচালনায় ও দামুড়হুদা শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী জয়নাব পুতুল, আরিফা ইয়াসমিন বিথি, জারিন খান আনিশা,বাদ্যযন্ত্রে ছিলেন রাজন কুমার এবং আরিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুস সামাদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। উপজেলা অতিরিক্ত কৃষি স¤প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ—সহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, সোরাব হোসেন, সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মামুন অর রশিদ, খালিদ সাইফুল্লাহ, লিপটন বাদশা, শরিফুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)