ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা—১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাসেলের গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের স্বর্ণকার পট্টিসহ আশপাশের এলাকায় তিনি এই গণসংযোগ করেন। এসময় আলমডাঙ্গা হাই রোডস্থ সকল ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা—১ আসন থেকে তাকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।
হাই রোডে গণসংযোগ শেষে আলিফ উদ্দিন মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তিনি। এসময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমির বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারি মসলেম উদ্দিন, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুুর রহমান, বেলগাছি ইউনিয়ন আমির আমান উদ্দিন প্রমুখ।
