মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

আপলোড তারিখঃ 2025-02-11 ইং
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও ১৪ জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালপাড়ায় অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল সীমান্ত এলাকার পৃথক অভিযানে শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)