মেহেরপুরে ৩ বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-02-11 ইং
মেহেরপুরে ৩ বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ সবজি বীজ সংরক্ষণ এবং আমদানিকৃত বীজের প্যাকেটে বিক্রয়মূল্য না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে মেহেরপুর বড়বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বাজিতপুর বীজ ভান্ডারে ভারত থেকে আমদানিকৃত বীজের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর দুটি ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মেহেরপুর বীজ ভান্ডার ও সজীব বীজ ভান্ডারে মেয়াদোত্তীর্ণ সবজি বীজ সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা মো. এমদাদুল হক সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)