জীবননগরের সীমান্ত ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2025-02-11 ইং
জীবননগরের সীমান্ত ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ময়েন। এসময় তিনি বিএনপির ৩১ দফা কর্মশালা সম্পর্কে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন বাদল, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জীবননগর উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. পেয়ারা বেগম, মো. আব্দুস সামাদ মেম্বার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)