দর্শনায় পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
দর্শনায় পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নছিমন জব্দ করেছে। এ ঘটনায় সুমন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক সুমন দর্শনা থানাধীন চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পরানপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সুমনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন নছিমন জব্দ করা হয়েছে। ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)