চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গায় ৫৩তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতার শেষ দিনে গতকাল সোমবার দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আদনান সামির পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পতাকা উত্তোলন করেন। বিশেষ অতিথিরা তাদের নিজ নিজ উপজেলার পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠান শেষে শ্বেত কবুতর অবমুক্তকরণ, ক্রীড়া শপথ পাঠ, মশাল উজ্জ্বলন, মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ ও অ্যাথলেটদের মার্চ আউটের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী। ক্রীড়া পতাকা উত্তোলন করেন অ্যাথলেটিক্স উপ-কমিটির আহ্বায়ক সোহেল আহমেদ, দামুড়হুদা উপজেলার পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলার পতাকা উত্তোলন করেন জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক বাবলু, সদর উপজেলার পতাকা উত্তোলন করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূর হোসেন ও জীবননগর উপজেলার পতাকা উত্তোলন করেন শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুদ্দিন আল-মইন।
এরপর দিনব্যাপী চলে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, সদর উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্কো।
জেলা শিক্ষা অফিসার ও ৫৩তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক দিল আরা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, ডা. রবিউল ইসলাম, প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভীসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রকিবুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)