জামজামি ইউপির সাবেক সদস্য নুরুল ইসলামের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-02-11 ইং
জামজামি ইউপির সাবেক সদস্য নুরুল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম মেম্বার স্ট্রোকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল সোমবার ভোররাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের বানিনাথপুর গ্রামের মৃত রসুল মণ্ডলের ছেলে নুরুল ইসলাম গত ৮ ফেব্রুয়ারি শনিবার ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হন। এসময় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে একই দিনে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। গতকাল বাদ আসর স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য আবু মোছা, আরিফ মেম্বারসহ ইউনিয়নের সকল সদস্য, সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)