আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭ কর্মচারীর অবসর গ্রহণ

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭ কর্মচারীর অবসর গ্রহণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একযোগে সাতজন কর্মচারী অবসরজনিত বিদায় নিয়েছেন। গত শনিবার তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসর গ্রহণকারী ৭ জন হলেন- পরিসংখ্যানবিদ রবিউল হক, স্টোরকিপার জহুরুল হক, এমটিআরজি মুনজুর আলী, প্রধান সহকারী খলিলুর রহমান, এসএসিএমও হায়বাত আলী, অফিস সহকারী, আলী হোসেন, এএইচআই আনিসুজ্জামান মল্লিক।

বিদায়ী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আজ যারা অবসর গ্রহণ করলেন, তাদের শ্রম আর ত্যাগের বিনিময়ে হাজার হাজার মানুষ সেবা পেয়ে উপকৃত হয়েছে। বাকি জীবন তাদের সুখ ও সমৃদ্ধিতে কাটুক, এই কামনায় করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। দাতা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হারদী গ্রামের আখেরুজ্জামান খান। এসময় দাতা সদস্যকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)