চুয়াডাঙ্গায় সড়কে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
চুয়াডাঙ্গায় সড়কে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ চুয়াডাঙ্গার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিআরটিএ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ইজাজ রাজা, তানবীর আজিজ, সহিদুল ইসলাম, আনজেরা খাতুন, নাঈম রহমান, মারুফ ইমতিয়াজ মাহির ও আব্দুর রশিদের পরিবারে মনোনীতদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরটিএ কর্তৃপক্ষ ২০২২ সাল থেকে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনকারীদের মধ্যে মৃত্যুবরণকারী সাতজনের পরিবারকে এ অর্থ প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)