দর্শনায় জামায়াতের সাধারণ সভা

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
দর্শনায় জামায়াতের সাধারণ সভা ছবির ক্যাপশন:

দর্শনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সভা দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা হবে। সততার সাথে সকল ক্ষেত্রে কার্যক্রম পরিচালিত হবে। দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের ন্যায্যতা ও ধর্ম পালতে কোনো প্রকার বাঁধা থাকবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার জন্য সকল ধরনের সহযোগিতা করবে জামায়াত ইসলামীর সকল নেতা-কর্মী। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির জামায়াতের সাইকুল ইসলাম অপু প্রমুখ। সভা পরিচালনা করেন দর্শনা পৌর ওলামা বিভাগের সেক্রেটারি জাকারিয়া আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)