ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববা বেলা ১১টায় সালোম গেস্ট হাউস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ সভা আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভা পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিএনপির (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং সাবেক এমপি আমজাদ হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াছ হোসেন, আলমগীর খান ছাতু, আনছারুল হক, আব্দুল্লাহ, হাফিজুর রহমান, রেজাউল হক, জাকির হোসেন, আব্দুল হামিদ, খাইরুল বাশার, ওমর ফারুক, ফারুক হোসেন, আব্দুল আওয়াল, ইনছারুল হক, আলফাজ উদ্দিন কালু, মোছা. রোমানা আহম্মদ, আব্দুর রশিদ, মকবুল হোসেন মেঘলা, আখেরুজ্জামান, সাবেক পিপি ও সদস্য আবু সালেহ মোহাম্মদ নাসিম, মশিউর রহমান প্রমুখ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হারুনুর রশিদ বাচ্চু বিশ্বাস, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, মোশিউল আলম দীপুসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সভাস্থলে পৌঁছালে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
