মহেশপুরে কিশোরীদের প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2025-02-10 ইং
মহেশপুরে কিশোরীদের প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা নাজনীন শাম্মী এবং সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন। পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)