প্যাথেডিনসহ দৌলতদিয়াড়ের তোতা মিয়া আটক

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
প্যাথেডিনসহ দৌলতদিয়াড়ের তোতা মিয়া আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে নেশাজাতীয় ইনজেকশন প্যাথেডিনসহ মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী তোতা মিয়ার দেহ তল্লাশি করে ১২ অ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার সময় দৌলতদিয়াড়ের জনৈক বজলুর চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর দৌলতদিয়াড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। জনৈক বজলুর চায়ের দোকানের সামনে থেকে তোতা মিয়াকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১২ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী তোতা মিয়া দৌলতদিয়াড়ের চুনুরিপাড়ার মৃত মতলেব মিয়ার ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)