ছবির ক্যাপশন:
গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি ও গতকাল শনিবার প্রথম প্রহরে গাজীপুরের সহযোদ্ধাদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে অক্সফোর্ড স্কুল প্রাঙ্গণ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মুজাহিদের সভাপতিত্বে মেহেরপুর জেলার সদস্য ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ, আমির হামজা, সাহেব মাহমুদ, মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাসিম রানা বাঁধন।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল সাদ, আসিক রাব্বি, তাজমির ইসলাম, ইয়াসিন আহমেদ সিয়াম, আশিকুর রহমান শিশির, মারুফ, সাইমুম, আরমা খান, ঐশী প্রমুখ।
সমাবেশে মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং ৮ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয় তার তীব্র প্রতিবাদ ও পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
