মহেশপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
মহেশপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের ভবনগর গ্রাম থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে আসামী শরিফুল ইসলামকে গ্রেফতার করে দত্তনগর ফাড়ি পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর ফাঁড়ীর এসআই অজয় সঙ্গীয় ফোর্স নিয়ে সরিষাঘাটা গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় শরিফুল ইসলামকে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ী সরিষাঘাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম (৩৭) মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৩ সালে একটি মামলা হয়। যার নং-মহেশ-জি.আর-১১৫/১৩। ২০১৫ সালে আদালত এই মামলায় তাকে ৩ বছরের সাজা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)