মহেশপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-09 ইং
মহেশপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া,বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে আত্মত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানবপাচার, মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যাগুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।

গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানার আয়োজনে থানা চত্বরে ত্মত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধকল্পে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশই সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছে। যেকোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য অতিরিক্ত পুলিশ সুপার সকলের প্রতি আহ্বান জানান।

সভায় মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর থানা আমির প্রভাষক মো. ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহেশপুর উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি শেখ আসআদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামিদুর রহমান রানা প্রমুখ।
সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)