উল্টো পথে ফের ৪৪ গাড়ি

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
উল্টো পথে ফের ৪৪ গাড়ি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে চলায় সরকারি কর্মকর্তার গাড়িসহ ৪৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর রমনা এলাকার হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে অভিযান চালিয়ে এসব যানবাহনের চালকদের জরিমানা করা হয়। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযানে মোট ৪৪টি যানবাহনকে জরিমানা করা হয়। এর মধ্যে রয়েছে শাহজাহান মোল্লা নামের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্যের গাড়ি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার গাড়ি, রাজউকের কর্মচারীদের বহনকারী একটি বাস, দুটি ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট কার, আটটি সিএনজিচালিত অটোরিকশা এবং বাকিগুলো মোটরসাইকেল। ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে ফাঁদ পেতে বসেছিল পুলিশের ট্রাফিক বিভাগের একটি দল। দুই ঘণ্টার কিছু বেশি সময়ের অভিযানে মোট ৫৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও সাতটি গাড়ির কাছ থেকে রেকার বিল আদায় করা হয়। এর মধ্যে ৪০টির বেশি গাড়ি ছিল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। উল্টো পথে চলা শাস্তি পাওয়া গাড়িগুলোর মধ্যে ছিল প্রতিমন্ত্রী, সাংসদ, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, বিচারক ও ব্যবসায়ীদের গাড়ি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)