দামুড়হুদায় নাঈম বীজ ভান্ডারে অতিরিক্ত সার মজুদের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
দামুড়হুদায় নাঈম বীজ ভান্ডারে অতিরিক্ত সার মজুদের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদার নাইম বীজ ভান্ডারের গোডাউনে অতিরিক্ত সার রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

জানা যায়, দামুড়হুদা উপজেলার চাষীদের সার সংকট দেখিয়ে নাঈম বীজ ভান্ডারের গোডাউনে অতিরিক্ত সার মজুদ রাখা হয়। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মিলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অতিরিক্ত সার রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর আইনে নাঈম বীজ ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করবেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। এদিকে, একই দিনে নাঈম বীজ ভান্ডারের গোডাউন থেকে ৫৫ বস্তা বিভিন্ন সার পাখিভ্যানে পলিথিন মুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে। পরে স্থানীয় জনগণ ৫৫ বস্তা সার থানা হেফাজতে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)