গাংনীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
গাংনীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর আওতায় সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের গড়ানের মাঠে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা। এসময় উপ-সহকারী কৃষি অফিসার মতিউর রহমান, শাহিনুর রহমান, জুয়েল রানা, ইমরান হোসেন, সুজন কুমার বিশ্বাস, নাইমুর রহমান ও গিয়াস উদ্দিনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, কৃষি প্রণোদনার অংশ হিসেবে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ৬০ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)