মেহেরপুরে বিএনপির জনসম্পৃক্তি বিষয়ক কর্মী সভা

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
মেহেরপুরে বিএনপির জনসম্পৃক্তি বিষয়ক কর্মী সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজাপুর ও বারাকপুর বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর বারাকপুরের পাঁচ রাস্তার মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাজাপুর বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়োদতুন নেসা নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম সেন্টু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাবিব ইকবাল। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় এসময় বিএনপি নেতা রফিকুল, মনা, যুবদল নেতা শান্ত, শ্রমিক দল নেতা মকবুল, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সম্রাট, বিরাটসহ বুড়িপোতা ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)