মেহেরপুরে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
মেহেরপুরে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সমন্বয় ও সংস্কারের সচিব মো. মাহমুদুল খান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহ, সরকারী কমিশনার আবির হোসেন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, সদর উপজেলা স্বাস্থ্য পরিবারও পরিকল্পনা অফিসার আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক অফিসার রুহুল আমীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)