মুজিবনগরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সভা ও কুইজ

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
মুজিবনগরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সভা ও কুইজ ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের (বিওয়াইএফসি) সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের আয়োজনে মুজিবনগরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক কী, মাদকের কুফল, মাদকাসক্তের কারণ, মাদক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, মাদক নিয়ন্ত্রণে সরকারের আইন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইজারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, বিওয়াইএফসির প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল। আলোচনা সভা শেষে মাদক রোধের ওপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)