ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক সভায় উপস্থিত থেকে পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ ও পুরস্কার নিজ হাতে প্রদান করেন। এসময় তিনি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের হাতে।
এ বিষয়ে আলনডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘এই কৃতিত্ব আমার একার নয়, এই কৃতিত্ব সমগ্র আলমডাঙ্গা থানাবাসীর। আমি শুধুমাত্র আমার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সঠিকভাবে পালনের চেষ্টা করে যাচ্ছি। আমি যতদিন এই আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালন করব, আমি আলমডাঙ্গা বাসীকে সাথে নিয়ে থানায় কর্মরত সকল অফিসার ও সকল স্টাফদের সহযোগিতায় আলমডাঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাই।’
