চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামায়াতের আলুকদিয়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধনকালে জেলা আমির রুহুল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আংশিক-আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নাম ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতের চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুলের সঞ্চালনায় ও আলুকদিয়া ইউনিয়ন আমির মোমিন উদ্দিনের সভাপতিত্বে হাতিকাটা মোড়ে এই কার্যালয় উদ্বোধন করা হয়। উল্লেখ্য, জেলা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)