১৮ বোতল ফেনসিডিল উদ্ধার : নারীসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
১৮ বোতল ফেনসিডিল উদ্ধার : নারীসহ দুজন আটক ছবির ক্যাপশন:
মেহেরপুরের বাসস্ট্যান্ডপাড়া ও শালিকা গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়া থেকে ১১ বোতল ফেনসিডিলসহ রাজিব নামের এক যুবক এবং সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ পুনকাবতী নামের এক গৃহবধুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ দারাউন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- শালিকা গ্রামের খোকনের স্ত্রী পুনকাবতী ও শহরের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ শেখের ছেলে রাজিব শেখ। এসআই মেজবাহ দারাউন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)