জীবননগরে জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
জীবননগরে জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগরে জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা তিনটায় জামায়াতের জেলা কার্যালয়ে এ মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় ও উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে মাসিক রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
তিনি বলেন, রুকন হিসেবে নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়ম মাফিক পড়া কর্তব্য। একজন রুকনকে বছরে ৬০টি কুরআনের আয়াত ও ১৫টি হাদিস মুখস্থ করতে হবে। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দাওয়া ও তালিমুল কুরআন বিষয়ক সম্পাদক মাওলানা মহি উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন ও জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান। মাসিক রুকন বৈঠকে বিগত মাসের পড়ালেখা ও রিপোর্ট পর্যালোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)