গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-07 ইং
গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গড়াইটুপি ইউনিয়ন শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইকলাচ রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের উপস্থিতিতে গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রুবেল হোসেন, সহসভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক কাফিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী ও রুহুল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটির পদে ঘোষণা করা হয়।
গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হকের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবলু।

বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইকরামুল হক, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান ও দর্শনা থানা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমান।

এছাড়া চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন ডিউক, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সদস্য আলমগীর বাপ্পি বাবু, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিত উদ্দিন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বাদশা, দর্শনা থানা বিএনপির অন্যতম নেতা রিপন লস্কর, দর্শনা থানা মৎস্য জীবী দলের সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম, দর্শনা থানা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, দর্শনা থানা যুবদলের সদস্য রাজিব হোসেন, গড়াইটুপি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গনি, বিএনপি নেতা আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন গড়াইটুপি ইউনিয়ন ওলামা দলের সভাপতি সিরাজুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)