ভোটাধিকার ফিরে পেতে কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-02-06 ইং
ভোটাধিকার ফিরে পেতে কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের মানববন্ধন ছবির ক্যাপশন:

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ চুক্তিভিত্তিক শ্রমিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কেরুজ জেনারেল অফিসের সামনে চুক্তিভিত্তিক শ্রমিকরা ভোটাধিকার ফিরে পেতে মানববন্ধন করেন। তারা দাবি করেন, ২০০৩ সালের নির্বাচনে ভোট দিয়েছেন, তাহলে ২০২৫ সালের নির্বাচনে কেন তাদের ভোটাধিকার থাকবে না?

মানববন্ধনের পর বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরে পৌঁছে। এতে বলা হয়, স্থায়ী, মৌসুমি ও চুক্তিভিত্তিক শ্রমিকরা নির্বাচনে ভোট দিতে পারবেন। এই ঘোষণার পর চুক্তিভিত্তিক শ্রমিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। ফলে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ আর কোনো বাধা থাকলো না।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক শ্রমিকদের ভোটাধিকার বাতিলের বিষয়ে শ্রম অধিদপ্তর একটি চিঠি পাঠায়। এরপর গতকাল সকালে শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। একই দিন বিকেলে পুনরায় প্রেরিত চিঠিতে জানানো হয়, চুক্তিভিত্তিক শ্রমিকরাও এবার ভোট দিতে পারবেন। উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচনে ১১৮৯ জন ভোটার ভোট প্রদান করেন। তবে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। চুক্তিভিত্তিক শ্রমিকদের অন্তর্ভুক্তির ফলে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)