ছবির ক্যাপশন:
নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় হওয়ার চেষ্টার প্রতিবাদে দর্শনা পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে পৌর বিএনপি সমন্বয়ক ইকবাল হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দর্শনা মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর সমন্বয়ক মালেক মোল্লা।
বিক্ষোভ মিছিলে ইকবাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ কিছু কিছু স্থানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করতে হবে।’ এছাড়া সমাবেশে বক্তব্য দেন রবিউল ইসলাম হেবা, সাইফুল ইসলাম মুকুল, টুটুল শাহ, অপু সুলতান, শরীফ উদ্দিন ও সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রিয়েল ইসলাম লিয়ন।
