ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়কসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৯), একই উপজেলার যুবলীগ আহ্বায়ক ও কালিদাসপুর গ্রামের মৃত জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান উল্লাহ (৫২), ভাংবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ভোগাইল বগাদী গ্রামের মৃত মোকছেদ মণ্ডলের ছেলে মোকাদ্দেছ আলী (৩৫)।
২০২৩ সালে আলমডাঙ্গায় বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আলমডাঙ্গা থানায় করা মামলার নম্বর ১০, তারিখ ১০/১১/২০২৪। মামলাটি দণ্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় রুজু হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে।’
