ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. জিনারুল ইসলাম সভাপতি ও আতিক বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ইমন হোসাইন, কোষাধ্যক্ষ আবু জাফর, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডক্টর গোলাম হায়দার। তিনি বলেন, দেশের ৮৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। তাদের চিকিৎসার জন্য প্রথমে এই পল্লি চিকিৎসকদের কাছে শরাণাপন্ন হতে হয়। তাদের এই পেশায় দক্ষতা অর্জনে সচেষ্ট হতে হবে। কারণ দক্ষতা অর্জন না করলে তাদের ভুলের কারণে রোগীর বড় রকমের ক্ষতি হতে পারে। ৪০ বছরের পর থেকে প্রত্যেক মানুষকে দিনে এক গ্লাস দুধ ও একটি করে সেদ্ধ ডিম খাওয়া জরুরি।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. লিয়াকত আলী বলেন, আমি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকা অবস্থায় তৎকালীন প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম পল্লী চিকিৎসা কোর্স চালু করেন। আমি হারদী হাসপাতালে ৩ মাস ও ৬ মাসের কোর্স পড়িয়েছি। আপনাদের মধ্যে হয়ত কেউ আছেন যারা আমার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। শহিদ জিয়া গ্রামে গ্রামে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসা চালু করতে চেয়েছিলেন। এছাড়া সেই সময় তিনি ডিপ্লোমা চিকিৎসা কোর্স চালু করেন। ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ও ১ বছর ইন্টার্নিশিপ করতে হয়েছে। তারা পাশ করার পর সারা দেশের হাসপাতাল ও সাবসেন্টারগুলোতে বর্তমানে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা।
আরও বক্তব্য দেন যশোর পিটিএফের পরিচালক মো. এ কে আজাদ ইফতেকার, চুয়াডাঙ্গা জেলা বিডিএসেরসহ সভাপতি মো. আলি আকবর আকু, সেভ ডায়াগনস্টিক সেন্টার কুষ্টিয়ার পরিচালক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আক্কাস আলী, আল আরাফাহ হাসপাতালের পরিচালক নুর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দ. হামিদুল ইসলাম আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশিরুল আলম।
বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, কোষাধ্যক্ষ আবু জাফর ও ডাউকি ইউনিয়ন সভাপতি আব্দুস সালামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজাউল করিম, এ কে আজাদ পাপ্পু,মারুফ হোসেন,সাংবাদিক মীর ফাহিম ফয়সাল,মাহারুফ হোসেন,লালটু রহমান প্রমুখ।
