দামুড়হুদার ডুগডুগিতে বিএনপির কর্মী সভা

আপলোড তারিখঃ 2025-02-06 ইং
দামুড়হুদার ডুগডুগিতে বিএনপির কর্মী সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ডুগডুগি পশুহাটে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শমসের আলীর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা পলাশ, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ২ নম্বর যুগ্ম সম্পাদক আশরাফুল আলম, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশাদুল হক, হাউলী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আরিফুল ইসলাম আরিফ, তরিকুল ইসলাম রানা, নাজমুল হাসান, আরিফ ও নুর সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী, জুয়েল, জীবন, হিরো, সুমন, ফয়সাল, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক রকিব হাসান রকি, সদস্য আশরাফুল ইসলাম, কোরবান, নয়ন, ইমন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিণ্টু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম মমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)