গাংনীতে মরা গরু জবাইয়ের প্রস্তুতিকালে ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-02-06 ইং
গাংনীতে মরা গরু জবাইয়ের প্রস্তুতিকালে ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাইয়ের প্রস্তুতিকালে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দিবাগত রাতের অভিযানে গাংনী উপজেলা শহরের কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাইয়ের প্রস্তুতি চলছে, এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মৃত গরুটি মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)