ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-02-06 ইং
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। সভা পরিচালোনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম জর্দার, ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক এম আক্তার মুকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল খালেক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তৈফিকুর রহমানসহ ঝিনাইদহ সদর ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদকবৃন্দ। সভায় প্রধান অতিথি প্রতিটি ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)