ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীনের সরকারি মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন (হ্যাক) হয়েছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলা পরিষদের ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়। ওই ফেসবুক পোস্টে বলা হয়, অতীব জরুরি!!! জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল ডযধঃংঅঢ়ঢ় নম্বরটি (০১৭০৩৯৭৭৯৬৫) হ্যাক হয়েছে। উক্ত নম্বর থেকে অর্থ চাওয়ার কোনো মেসেজ/বিব্রতকর কোনো মেসেজের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. আল আমীন। তিনি বলেন, ‘আমার অফিসিয়াল নম্বরটি হ্যাক হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।’
