ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরেগুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি শফিকুল ইসলাম পিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদি বিএনপির কোনো নেতা-কর্মীরা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা কোনো দাঙ্গা-হাঙ্গামা করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সভায় উপস্থিত ছিলেন ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও অসভার প্রধান বক্তা খালেদ সালেহীন রাজু।
আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশমত উল্লাহ, খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব বুলবুল আহমেদ শিপন, চিৎলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, সদস্যসচিব জুলু মল্লিক, জামজামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান, সদস্যসচিব কামাল হোসেন প্রমুখ।
