ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত আব্দুর রাজ্জাক হেল্পারের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সংগঠনের শহিদ আবুল কাশেম সড়কের প্রধান কার্যালয়ে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুছা করিম ঠান্ডু, মো. তারিখ, রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সহ সম্পাদক রেজাউল ইসলাম রেজ, মিরাজুল ইসলাম নান্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইদ্রিস আলী, মেহেদী হাসান, সাগর আলী, আমিরুল ইসলাম, হাসান বুড়ো, দর্শনা শাখা কার্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির প্রমুখ।
