গাংনীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-05 ইং
গাংনীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। কর্মীসভায় সদস্য সংগ্রহ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদাল হক, বিএনপি নেতা সেণ্টু, বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা সালাউদ্দিন, বিএনপি নেতা জাফর আকবর, বিএনপি নেতা রহিদুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা আখতারুজ্জামান লাভলু মাস্টার, বিএনপি নেতা নুরুল হুদা, বিএনপি নেতা খোরশেদ আলম খুশি, কালু মেম্বার, আব্দুল জব্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)