ছবির ক্যাপশন:
মুজিবনগরে চাঁদাবাজি মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের দায়ের করা চাঁদাবাজি মামলায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর কোর্টে পাঠানো হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া চাঁদাবাজি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দারিয়াপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ও মৃত কুদরত ই খুদার ছেলে।
