চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ও ব্যাডমিন্টন সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-02-05 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ও ব্যাডমিন্টন সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক-বালিকাদের ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বালকদের ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা। বালিকা ব্যাডমিন্টনের একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার্সআপ হয়েছে তালতলা হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়। খেলাগুলো চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের এই প্রতিযোগিতার ভেন্যু পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। তিনি চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে উপস্থিত হয়ে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ এবং চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।

প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, শামসুন্নাহার শিলা, আব্দুল হাই, হাফিজুর রহমান, বিলকিস নাহার, শোয়েব আহমেদ, খাইরুল ইসলাম ও একরামুল হক সোহেল।
এদিকে, আজ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় অন্তঃস্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের পুরস্কার বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)