ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মুক্তিপাড়া এলাকায় সড়ক ও জনপথ (কলেজ রোড) ডা. হ্যাবস বাড়ী হতে সাত্তার ডেকোরেটরের বাড়ী হয়ে থানা রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর শাহীনা আক্তর রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন কবির, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদেরসহ অনেকে উপস্থিত ছিলেন।
