জীবননগরে বৃদ্ধা মাসহ দু’জনকে পিটিয়ে আহতের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-02-04 ইং
জীবননগরে বৃদ্ধা মাসহ দু’জনকে পিটিয়ে আহতের অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার স্ত্রীর হামলায় বৃদ্ধা মা ও বড় ভাই আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ছাগল মারার ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই এনামুল হক ও তার স্ত্রী চামেলী খাতুন তাদের প্রতি ক্ষিপ্ত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় বৃদ্ধা মা সাহিদা খাতুন বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে বড় ভাই জাহাঙ্গীর আলম তাদের থামানোর চেষ্টা করলে এনামুল ও তার স্ত্রী তাকে এলোপাতাড়ি মারধর করে এবং নাকে গুরুতর আঘাত করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।
বৃদ্ধা সাহিদা খাতুন বলেন, ‘এনামুল হক আমার ছেলে হলেও প্রায়ই সে ও তার স্ত্রী আমাকে নির্যাতন করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মনোহরপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার তৌফিকুর রহমান টিটো বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু কোনো পক্ষই আপস করতে রাজি হয়নি। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)