ঝিনাইদহে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2025-02-04 ইং
ঝিনাইদহে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেলে সিপিবির জেলা কমিটির উদ্যোগে ডা. কে আহমেদ সড়ক থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকন। বক্তব্য দেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, জেলা কমিটির সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাদশা, কেএম শরিফুল ইসলাম, সুজন বিপ্লব, হরিণাকুণ্ডু শাখার নেতা নজরুল ইসলাম, শৈলকূপা শাখার নেতা বায়েজিদ চাষা ও সদর শাখার নেতা আরিফুল ইসলাম মিটুল।
সমাবেশে বক্তারা বর্ধিত ভ্যাট প্রত্যাহার, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু, জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মন্দির-মাজারে হামলা প্রতিরোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের পরীক্ষিত শক্তি সিপিবির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, বিকল্প রাজনৈতিক উত্থান ও বামপন্থী সরকারের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)