মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2025-02-04 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাল্টু হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মিনারুল (৩৫) নামের আরও একজন আহত হয়েছেন। লাল্টু গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কুচিখালী গ্রামের আহম্মেদ আলীর ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আমঝুপি বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লাল্টু ও তার একজন বন্ধু মোটরসাইকেলে আমঝুপি বাজার থেকে নিজ গ্রাম কুচিখালীর দিকে যাচ্ছিলেন। তারা আমঝুপি বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাল্টু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার বন্ধু।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সেই সাথে কী ধরনের গাড়ির ধাক্কায় হতাহত হয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা অব্যহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)