জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৬৪ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-04 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৬৪ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা এবং পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও একজনকে যশোর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত রোববার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই দিন রাত সাড়ে ৭টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের হালিমের আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল সোমবার ভোর ৬টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাঁশ বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল বেলা একটার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৬-এস হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. মজিবরের ধান খেতের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)